ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

২২ ফেব্রুয়ারি ঢাবিতে সশরীরে ক্লাস শুরু

ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। অফিসসমূহও ২২ ফেব্রুয়ারি থেকে যথারীতি খোলা থাকবে।


উল্লেখ্য, করোনা সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে যাওয়ায় জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।


এরপর আবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চলমান ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। এ সময় অনলাইন ক্লাস চালু ছিল। 

ads
ads
ads

Our Facebook Page